ফিলিপাইনের সিনেট ভবনে এক ডজনের বেশি গুলির শব্দ শোনা গেছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানাভুক্ত দেশটির সিনেটর রোনালদ দেলা রোজাকে গ্রেপ্তার প্রচেষ্টাকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে চরম উত্তেজনা ও ও বিশৃঙ্খলা বিরাজ করছে। এমন পরিস্থিতির মধ্যে এই গুলির ঘটনা ঘটলো।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, গুলির ঘটনার পর সিনেট ভবন লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে ভবনে সামরিক সেনাদের প্রবেশ করতে দেখা গেছে। তবে কারা এই গুলি চালিয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। এ ছাড়া তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
টিভি ফুটেছে দেখা যায়, বুধবার সন্ধ্যার দিকে সামরিক পোশাক পরিহিত পুলিশ কমান্ডোরা সিনেট ভবনে প্রবেশ করছে। পাশাপাশি ঢাল ও হেলমেট পরা দাঙ্গা পুলিশ সেই ভবন ঘিরে রেখেছে।
সিনেটর রোনালদ দেলা রোজাকে আগেই গ্রেপ্তারের কথা ছিল। কিন্তু তার বর্তমান অবস্থান সম্পর্কে কিছু জানা যায়নি। তার বিরুদ্ধে কয়েক ডজন হত্যার অভিযোগ এনেছে আইসিসি।
রদ্রিগো দুতের্তে যখন দেশটির প্রেসিডেন্ট ছিলেন সে সময় দেশটি পুলিশ প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন রোনালদ দেলা। সেই সময় মাদকের বিরুদ্ধে যুদ্ধের নামে হাজার হাজার ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
