ইরানে সৌদি আরবের গোপন হামলার নেপথ্যে কী?

ইরানে সৌদি আরবের গোপন হামলার নেপথ্যে কী?

ফন্ট সাইজ:

সৌদি আরব মধ্য মার্চের শেষ দিকে ইরানের ওপর একাধিক গোপন বিমান হামলা চালিয়েছে। এ হামলাগুলোর খবর আগে প্রকাশ্যে আসেনি। বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা কর্মকর্তা ও ইরানি কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময়ের আঞ্চলিক সংঘাতে সৌদি ভূখণ্ডে হামলার প্রতিশোধ হিসেবে ইরানে এসব হামলা চালায় রিয়াদ। সৌদির এই হামলা চালানোর মাধ্যমে একটি বিষয় প্রকাশ পেয়েছে যে, রিয়াদ এখন তার প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে আত্মরক্ষায় আরও সাহসী হয়ে উঠেছে।

দুইজন পশ্চিমা কর্মকর্তা রয়টার্সকে জানান, হামলাগুলো সৌদি বিমানবাহিনী পরিচালনা করেছিল। কর্মকর্তাদের একজন বলেন, সৌদি আরবকে লক্ষ্য করে হামলা চালানোর প্রতিক্রিয়াতেই এই পাল্টা হামলা করা হয়েছিল।

তবে তারা এসব হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু নিশ্চিত করতে পারেনি বলে রয়টার্স উল্লেখ করেছে।
রয়টার্স এ বিষয়ে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার সাথে যোগাযোগ করলেও তিনি সরাসরি কিছু বলেননি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও রয়টার্সকে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সৌদি ছাড়াও যুদ্ধের সময় ইরানে সরাসরি হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার প্রাথমিক মুহূর্তগুলোতে আরব আমিরাত পারস্য উপসাগরে ইরানের তেল স্থাপনাগুলোর ওপর বিমান হামলা চালায়।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন