ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে খরচের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। বুধবার জমা দেয়া হিসাব অনুযায়ী, দলটি নির্বাচনে মোট ৫ লাখ ৫ হাজার টাকা ব্যয় করেছে। এই নির্বাচনে অংশ নিয়ে একটি আসনও পায়নি দলটি।
গত ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই নির্বাচনে জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ১৯৬টি আসনে প্রার্থী দিয়েছিল। নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, ১০১ থেকে ২০০ আসনে প্রার্থী দিলে কোনো দল সর্বোচ্চ ৩ কোটি টাকা ব্যয় করতে পারে।
আরও পড়ুন:
বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার মাধ্যমে সমস্ত দ্বিপাক্ষিক বিষয় সমাধানে ভারত প্রস্তুত : রনধীর জয়সোয়াল
জাতীয় পার্টির জমা দেয়া ব্যয় বিবরণীতে বলা হয়েছে- দলীয় প্রচারণা বাবদ খরচ হয়েছে ৩ লাখ ২৫ হাজার টাকা, জনসভা বাবদ খরচ ১ লাখ ১৫ হাজার টাকা এবং কর্মীদের খরচ বাবদ ব্যয় হয়েছে ৬৫ হাজার টাকা।
