লেবাননে ইসরাইলি বাহিনীর সিরিজ হামলা, নিহত ৮

লেবাননে ইসরাইলি বাহিনীর সিরিজ হামলা, নিহত ৮

ফন্ট সাইজ:

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। দেশটি বুধবার (১৩ মে) বৈরুতের দক্ষিণে একটি হাইওয়েতে গাড়ি লক্ষ্য করে সিরিজ হামলা চালিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে। এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, সাইদা-দক্ষিণ উপকূল হাইওয়েতে ইসরাইলি বাহিনী তিন দফায় হামলা চালিয়েছে। এতে দুই শিশুসহ আটজন শহীদ হয়েছে।

তবে ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।
ইসরাইল আরও বলেছে, আইডিএফ লেবাননের দক্ষিণাঞ্চল জুড়ে সন্ত্রাসী হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করে অভিযান শুরু করেছে। এর আগে ইসরাইলি বাহিনী লেবাননের বিভিন্ন গ্রামে বাসিন্দাদের দ্রুত সরিয়ে যাওয়ার নির্দেশ দেয়।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন