প্রেসিডেন্টের ‘২২ জন সফরসঙ্গী’ নিয়ে প্রশ্ন

প্রেসিডেন্টের ‘২২ জন সফরসঙ্গী’ নিয়ে প্রশ্ন

ফন্ট সাইজ:

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে রয়েছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। এই সফরে তার সফরসঙ্গী রয়েছেন ২২ জন—এমন তথ্য দিয়েছেন লন্ডন হাইকমিশনের সাবেক প্রেস মিনিস্টার ও বিবিসি বাংলার সাবেক সাংবাদিক আকবর হোসেন।

গতকাল মঙ্গলবার তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিওতে তিনি এ তথ্য জানান। সেখানে সফরসঙ্গীর সংখ্যা ও সম্ভাব্য ব্যয় নিয়েও প্রশ্ন তুলেছেন এই সাংবাদিক।   তিনি বলেন,  এমন এক সময়ে প্রেসিডেন্ট লন্ডন সফরে গেলেন, যখন বাংলাদেশ সরকার বলছে, তাদের কৃচ্ছতা সাধন করতে হবে। বিভিন্ন পদক্ষেপ সরকার নিচ্ছে। 

ভিডিওতে আকবর হোসেন বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চিকিৎসার জন্য লন্ডনে গেছেন সম্প্রতি। ৯ দিন থাকবেন ওখানে। বিভিন্ন চেকআপ করাবেন। কারণ, এর আগে সিঙ্গাপুরে তার (প্রেসিডেন্ট) ওপেন হার্ট সার্জারি হয়েছিল। তার ফলোআপ ট্রিটমেন্ট অর্থাৎ যে রেগুলার চেকআপ হয়, সেজন্য। এটা কিন্তু নতুন কোনো চিকিৎসা না। এই সফরে তার সঙ্গে গেছেন ২২ জন।

এ পর্যায়ে বিবিসি বাংলার সাবেক এই সাংবাদিক প্রশ্ন রেখে বলেন, কিন্তু আপনি দেখেন এই যে, ২২ সদস্যের একটা প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সেখানে গেলেন, আমি ধরে নেই একজনের প্লেন ভাড়া ২ লাখ টাকা করে যদি হয়, তাহলে ২২ জনের ৪৪ লাখ টাকা। নয় দিন লন্ডনে থাকবেন । লন্ডন ও ক্যামব্রিজে মিলিয়ে থাকবেন তারা। তিনি লন্ডনে যে হোটেলটিতে থাকবেন- নাম হিল্টন অন পারকলাইন। একেবারে সেন্ট্রাল লন্ডনে অবস্থিত। আমি হিলটন অন পার্কলাইনের ওয়েবসাইটে ঢুকলাম । বুকিং ডট কম-এর ওয়েবসাইটে গিয়ে চেক করলাম সেখানে সর্বনিম্ন রুম ভাড়া ৩০০ পাউন্ডের কম না। এছাড়া তারা ক্যামব্রিজে থাকবেন তিনদিন। সেখানে যে হোটেলটিতে থাকবেন, তার নাম বেডফোর্ড লজ। এই হোটেলটি তো মোটামুটি আমি যেটা বুকিং ডট কমে ঢুকে দেখলাম- যদি সেখানে তিনদিন থাকতে হয় জনপ্রতি প্রায় ২২০ পাউন্ড করে খরচ হবে। সব মিলিয়ে এই প্রতিনিধি দলের হোটেল বাবদ খরচ  প্রায় এক কোটি টাকার কাছাকাছি । এক কোটি না হলেও ৮০-৯০ লাখ টাকা হোটেলের বিল হবেই। অন্যদিকে প্লেন ভাড়া প্রায় ৪৫-৫০ লাখ টাকার মতো। তিনি ক্যামব্রিজে যে মেডিকেলে চিকিৎসা নেবেন সেটা তো ফ্রি অব কস্ট না। ওখানেও পে করতে হবে। সবকিছু যদি মিলিয়ে দেখেন আমার একটা ধারণা- প্রায় ২ কোটি টাকার মতো খরচ হবে এ ট্রিপে। আরো বেশিও হতে পারে, আমি জানিনা। কিন্তু দুই কোটি টাকা আমার মনে হচ্ছে মিনিমাম। এই সময়ে কেন এই দুই কোটি টাকা শুধু হেলথ চেকআপের জন্য?

আকবর হোসেন আরও বলেন, তিনি তো গেছেন তার শারীরিক পরীক্ষার জন্য। আমি ধরে নিলাম যে, ঠিক আছে- শারীরিক পরীক্ষা করাতে হবে। কিন্তু দুই নাতি সফরসঙ্গী হিসেবে বা তার সঙ্গে কেন যাবেন? তাদের কি এখানে খরচ নেই? এই খরচ কি সরকার বহন করছে নাকি রাষ্ট্রপতি নিজের তহবিল থেকে দিচ্ছেন এটা আমার জানা নেই। সুতরাং আমার মনে হয়, এসব ক্ষেত্রে আমাদের তো এমনিতে একটা বাতিক আছে। কোনা কিছু হলে আমাদের যারা রাষ্ট্রের কর্তাব্যক্তি তারা সোজা দেশের বাইরে চলে যান। একটু হাঁচি-কাশি হলেও দেশের বাইরে ট্রিটমেন্ট করাতে যান।

ট্যাগসমূহ:

বাংলাদেশী

২ মাস আগে

ফ্যাসিস্ট হাসিনা এদেশে চিকিৎসা শাস্ত্রে কোন উন্নতি করেনি। তার নিয়োগ প্রাপ্ত প্রেসিডেন্ট চিকিৎসা করতে যাচ্ছে বিদেশে দেশের মানুষের পরের টাকায় তার সাথে আবার আছে দুই নাতি । বাহ। সরকার এ গুলো দেখেনা ? এদেশ চলবে কি করে? কোন বিবেকসম্পন্ন মানুষ জি মানুষ নিজের নাতিকে সরকারি টাকায় বিদেশ ভ্রমণ করাতে পারে ? ... এরা মানুষ হবে কবে!!!?

Shahjahan ali

২ মাস আগে

A stupid work

শিশুকানন স্কুল

২ মাস আগে

পুরান অভ্যাস ভাই!

নাম প্রকাশে অনিচ্ছুক

২ মাস আগে

আমাদের দেশে এমন অনেক দরিদ্র মানুষ আছে, যারা টাকার অভাবে নিজের নূন্যতম চিকিৎসা করাতে পারে না। উপরোক্ত সংবাদের ভিত্তিতে আলোচনা করে, উপলব্ধি করে বলুন তো এটা আমাদের দেশের নাগরিক বৈষম্য নয় কি? নাগরিক বৈষম্য দূরের জন্য বাংলাদেশ আর কতবার স্বাধীনতা লাভ করবে?

তপু

২ মাস আগে

সরকারের কথা ও কাজে মিল নাই।

ফেরদৌস

২ মাস আগে

আশা করি নতুন সরকার এ বিষয়ে পরিষ্কার করবে কয়জন ব্যক্তিগত টাকায় এবং কয়জন সরকারি খরচে সেখানে গিয়েছে। এবং এসব অপচয়ের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন।

আব্দুল হালিম

২ মাস আগে

দেশের সাধারণ মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে। আর তাদের - ই ঘাম ঝরানো টাকা দিয়ে বিদেশে ‘২২ জন সফরসঙ্গী’ নিয়ে চিকিৎসার নামে বিদেশ ভ্রমন করছে। ইহকালে না হলে ও পরকালে এর জবাবদিহি করতে হবে। আর সে দিনের জন্য প্রস্তুত থাকো।

Mahmud

২ মাস আগে

আকবর হোসেন সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের সময়
লন্ডনে prize posting পেয়েছিলেন । সে সময় ইউনুস সাহেব ব্যক্তিগত সফরকে সরকারী সফরে দেখিয়ে বিলাত গিয়েছিলেন।‌ একটি ব্যক্তিগত পুরস্কার গ্রহনের জন্য বিরাট লটবহর সাথে নিয়ে গিয়েছিলেন যার সম্পুর্ন ব্যয় বহন করেছিল বাংলাদেশ সরকার। সেটা নিয়ে আকবর সাহেব কি কোন প্রশ্ন তুলেছিলেন ?

Andalib

২ মাস আগে

মহামান্য রাষ্ট্রপতিকে বিদেশ যাবার অনুমতি দিয়ে সরকার একটি বড় ঝুঁকি নিয়েছে। তিনি ফিরে আসবেন কিনা সে নিয়েও অনেকের মনে সন্দেহ আছে। হতে পারে তাকে কঠোর নজরদারিতে রাখার জন্য সরকার বেশ কিছু নিরাপত্তা রক্ষী ও গোয়েন্দা সাথে দিয়ে দিয়েছে।

no need, i am man.

২ মাস আগে

Bangladesh thikay Ki ''Free Plane-Ticket''-e Bidesh Jawa jaay naki ?

Amirswapan

২ মাস আগে

নিপুন রায় চৌধুরী কয়েক দিন আগে বলেছিলেন রাজ কপাল নিয়ে জন্মেছি,সত‍্যিই কথাটা সত্য।কিন্তু এখন আরো একজন পাওয়া গেলো তিনি হলেন প্রেসিডেন্ট মো.সাহাবুদ্দিন চুপ্পু।রাষ্ট্রপতি এরশাদের সময় বিশেষ বিসিএস এ মুন্সেফ,তারপর হাসিনার সান্নিধ্য লাভ করে দুর্নীতি দমনের প্রধান থাকে উড়ন্ত লম্ফ দিয়ে রাষ্ট্রপতি।দেশের ৯০% মানুষ মনে করে ছিল জুলাই ২৪ এর পর আর চুপ্পু সাহেবের আর শেষ রক্ষা হবে না কিন্তু ঐ যে বললাম রাজ কপাল।

মন্তব্য করুন