প্রেসিডেন্টের হৃদযন্ত্রে সফলভাবে স্টেন্ট স্থাপন

প্রেসিডেন্টের হৃদযন্ত্রে সফলভাবে স্টেন্ট স্থাপন

ফন্ট সাইজ:

যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হওয়ার পর জরুরিভিত্তিতে সফলভাবে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। বর্তমানে প্রেসিডেন্টের শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক রয়েছে। যুক্তরাজ্যে অবস্থানরত প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হক বঙ্গভবনের প্রেস উইংকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আজ দুপুরে যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টেফেন হোলির তত্ত্বাবধানে প্রেসিডেন্টের এনজিওগ্রাম সম্পন্ন হয়। পরীক্ষাকালে হৃদযন্ত্রের একটি ধমনিতে উল্লেখযোগ্য ব্লক ধরা পড়লে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করা হয় এবং একটি স্টেন্ট স্থাপন করা হয়।

বর্তমানে প্রেসিডেন্ট হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানে রয়েছেন। প্রেসিডেন্ট তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, রাষ্ট্রপ্রধান ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ওপেন হার্ট সার্জারি করান। পরবর্তীতে হৃদরোগ-সংক্রান্ত জটিলতার চিকিৎসার অংশ হিসেবে তিনি ক্যামব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে ফলো-আপ চিকিৎসা গ্রহণ করে আসছেন।

বিশ্বমানের হৃদরোগ চিকিৎসা ও গবেষণার জন্য সুপরিচিত রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতাল বিশ্বের প্রথম সফল হার্ট ট্রান্সপ্লান্ট সম্পন্নকারী প্রতিষ্ঠানগুলোর অন্যতম হিসেবে স্বীকৃত।

প্রেসিডেন্ট গত ৯ মে ফলো-আপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে লন্ডনের পথে ঢাকা ত্যাগ করেন। চিকিৎসা শেষে আগামী ১৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে। সূত্র: বাসস

no need, i am man.

২ মাস আগে

Bangladesh-e Onek ''Ottachari'' Doctor asea.

হারুন আল রশিদ

২ মাস আগে

তিনি সুস্থ্য হোন! তবে বাংলাদেশে এমন চিকিৎসা শতভাগ সফলতায় দেশিয় চিকিৎসকগণ করে আসছেন। এটা উপলব্ধিজাত নির্ভার সিদ্ধান্ত নিতে পারার ব্যর্থতা ও পদবীর সাথে প্রাপ্ত সুবিধার অবাদ ব্যবহার। এমন পদবীধারী মাননীয়গণের নৈতিক প্ররোচণা জাগ্রত হয় কেবল ব্যক্তিগত সুবিধার জন্য।প্রাক্তন মালয় প্রেশিডেন্ট মুহাথির মুহাম্মদ নিজ দেশে এমন চিকিৎসার ব্যবস্থা সহজ লভ্য করেই চিকিৎসা নেয়ার ঝুঁকি নিয়ে ঐদার্যের উদাহরণ হয়ে রইলেন।

মন্তব্য করুন