কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। বুধবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি......রাজিউন)।
১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামের মীরসরাইয়ের ধুম গ্রামে জন্মগ্রহণ করেন মোশাররফ হোসেন। তিনি চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় (১৯৯৬-২০০১) এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের (২০১৪-২০১৯) দায়িত্ব পালন করেন।

শহীদুল্লাহ
২ মাস আগে৫ আগষ্টের পর তার কী পরিমাণ সম্পদ ছিল দয়া করে জানাবেন।