চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানকে ইরান-যুক্তরাষ্ট্র মধ্যস্থতা জোরদার করার আহ্বান জানিয়েছেন। এ খবর দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া বলছে, এক ফোনালাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’কে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক মধ্যস্থতা প্রচেষ্টা সম্পর্কে অবহিত করেন এবং চীনের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের আশা প্রকাশ করেন। ওয়াং ই পাকিস্তানের মধ্যস্থতা উদ্যোগ এবং সাময়িক যুদ্ধবিরতি বাড়াতে সহায়তার জন্য প্রশংসা করেন। চীনের শীর্ষ কূটনীতিক আশা প্রকাশ করেন, ইসলামাবাদ আস্থা বজায় রেখে আঞ্চলিক শান্তি পুনরুদ্ধারে ভূমিকা রাখবে। ওয়াং ই আরও বলেন, চীন পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টাকে সমর্থন করে যাবে এবং নিজের পক্ষ থেকেও অবদান রাখবে।
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা জোরদারে পাকিস্তানের প্রতি চীনের আহ্বান
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
১৩ মে (বুধবার), ২০২৬, ১১ঃ০১ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
