আমেরিকানদের আর্থিক পরিস্থিতি নিয়ে ভাবেন না ট্রাম্প

আমেরিকানদের আর্থিক পরিস্থিতি নিয়ে ভাবেন না ট্রাম্প

ফন্ট সাইজ:

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আমেরিকানদের আর্থিক পরিস্থিতি নিয়ে ভাবেন না। ইরান যুদ্ধ এবং তেহরানের হাতে পারমাণবিক অস্ত্র না দেয়ার জন্য তিনি যেকোন কিছু করতে রাজি আছেন। চীন সফরের প্রাক্কালে সাংবাদিকদের মার্কিনিদের আর্থিক অবস্থা নিয়ে করা এক প্রশ্নের জবাবে এমনটা জানান ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি বাড়ছে এমন অবস্থায় তিনি তেহরানের সঙ্গে চুক্তি করতে রাজি হবেন কিনা প্রশ্নে তিনি বলেন, মোটেও না। ইরান প্রশ্নে ট্রাম্পের একমাত্র উত্তর, তেহরানকে যেকোন মূল্যে পারমাণবিক অস্ত্র বানানো থেকে বিরত রাখতে হবে।

পরবর্তীতে ট্রাম্পকে ফের এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রত্যেক আমেরিকান জানে, ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেয়া যাবে না। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের ব্যয় বেড়ে গিয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে তাদের অধিক মূল্য দিতে হচ্ছে। এতে ডনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে নেমেছে।

সম্প্রতি রয়টার্সের এক জরিপে দেখা যায় অধিকাংশ মার্কিনী মনে করেন, ইরান যুদ্ধের কারণে তাদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে। এর জন্য তারা ট্রাম্পকে দায়ী করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন