ফেনীতে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নিজের নির্মাণাধীন ভবনে বালিচাপা দিয়ে রেখেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ফেনী সদর উপজেলার শর্শিদ ইউনিয়নের চোছনা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত গৃহবধূ রীনা আক্তার (২৮) প্রবাসী মানিক উদ্দিনের স্ত্রী। নিহতের ছেলে জানান, ঘটনাস্থল থেকে সাইফুল ইসলাম নামের এক নির্মাণ শ্রমিক তাকে দেখে পালিয়ে যায়। এছাড়া নিহতের কানে ও গলায় থাকা স্বর্ণের গহনা ছিনিয়ে নিয়ে গেছে।
আরও পড়ুন:
বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার মাধ্যমে সমস্ত দ্বিপাক্ষিক বিষয় সমাধানে ভারত প্রস্তুত : রনধীর জয়সোয়াল
মঙ্গলবার বিকাল থেকে রীনা নিখোঁজ ছিলেন উল্লেখ করে স্বজনরা জানান, ছিনতাইকারীরা এ ঘটনায় জড়িত থাকতে পারে।
খবর পেয়ে তাৎক্ষণিক ফেনী সদর সার্কেলের এএসপি নুসরাত তাবাসসুম, ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজীমের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে হাজির হয়। মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
