সীমান্তের নিরাপত্তা রক্ষা আমাদের অগ্রাধিকার

সীমান্তের নিরাপত্তা রক্ষা আমাদের অগ্রাধিকার

ফন্ট সাইজ:

সীমান্তের নিরাপত্তা রক্ষা আমাদের অগ্রাধিকার বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মঙ্গলবার নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, আমরা এই সিদ্ধান্তকে সেই দৃষ্টিতেই দেখি। পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার প্রথম মন্ত্রিসভার বৈঠকে ঘোষণা দেন ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসাতে বিএসএফকে প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে হস্তান্তর করবে। এর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, কাঁটাতার দিয়ে ভয় দেখানো যাবে না। বাংলাদেশের মানুষ এবং সরকার এসব ভয় পায় না।

পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর ঘোষণা এবং এর প্রতিক্রিয়ায় ঢাকার অবস্থান দুই দেশের কূটনৈতিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কিনা- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবেই অগ্রাধিকারের কথা জানান জয়সওয়াল। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে যেসব বিষয় নিয়ে আলোচনা হয় তার মধ্যে অনুপ্রবেশ অন্যতম। তিনি দাবি করেছেন যে, অবৈধভাবে ২ হাজার ৮৬০ জনের বেশি মানুষের নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশকে অনেক আগে অনুরোধ করা হয়েছে। কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত এই বিষয়ে কিছু জানায়নি।

এ ছাড়া রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে নয়াদিল্লি ‘ইতিবাচক দিকে’ এগিয়ে নিয়ে যাচ্ছে। জ্বালানি সংকটের মধ্যে প্রতিবেশী দেশগুলোকে ভারত সহায়তা করছে কিনা- এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি সরবরাহ অব্যাহত রেখেছে ভারত। তিনি বলেন, বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশেও জ্বালানি সরবরাহ অব্যাহত রয়েছে। হাই-স্পিড ডিজেল ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে ডিজেল সরবরাহ করা হচ্ছে বলে জানান তিনি।

ট্যাগসমূহ:

amir

২ মাস আগে

কাঁটাতার দিয়ে ভয় দেখানো যাবে না।---ভারত তার নিজের জায়গায় চীনের প্রাচীর দিলেই আমাদের তাতে কি আসে যায় !ভারতের কাঁটাতার নিয়ে প্যাচাল পড়ার তো কিছু নেই!

Zakiul Islam

২ মাস আগে

ভারত তার চার পাশে কোন বন্ধু রাষ্ট্র দেখতে চায় না । সে বাংলা দেশকে তার তাবেদার রাষ্ট্র হিসাবে দেখতে চায় । ভারতে এখন যারা ক্ষমতায় আছে এরা উগ্র বাদী ।আসামে ১৯ লাখ মুস লিম কে রাস্ত্র হীন করা, পশ্চিম বঙ্গে ৯৩ লাখ মুসলিমকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া একটা সুদুর প্রসারী চক্রান্তের অংশ । চীন সীমান্তে এরা মেষ শাবক, পাক সীমান্তে বিড়াল। সব জাড়ি জুড়ি বাংলা সীমান্তে । মিয়ানমারে জান্তা সরকার যখন রোহিঙ্গাদের পুড়িয়ে মারছিলো তখন মোদী ছুটে এসেছিলেন নেপোডোতে । আমাদের ক্ষমতা সীন রা সজাগ থাকে । মমতাকে হারানো হয়েছে ধরমীয় উন্মাদনা দিয়ে । বাংলাদেশ সামরিক দিক থেকে কখনই ভারতের জন্য হুমকি নয় তার জয়সয়ালের নিরাপত্তা ইসু ।

Nam Nai

২ মাস আগে

It is also very important for Bangladesh to secure it's border , against the Specific threat of Push In, border Shootings , BGB ( BDR ) must Push Back ( including return some previous entered Indians / 3 million Biharis to India ) . BD-China-PAK-Turkey alliance to be effective Immediately . Our JF17B3, J10C, Eurofighter Typhoons , TB-2 Drones to be ready to defend Bangladesh

মন্তব্য করুন