টস জিতে বোলিং নেয়ার ব্যাখ্যায় যা বললেন পাকিস্তান অধিনায়ক

টস জিতে বোলিং নেয়ার ব্যাখ্যায় যা বললেন পাকিস্তান অধিনায়ক

ফন্ট সাইজ:

মিরপুর টেস্ট শেষ হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে বেশ হতাশা প্রকাশ করেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ম্যাচ শেষে তিনি স্বীকার করেন, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি তার দল। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক। ম্যাচ শেষে সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠলেও পাকিস্তান অধিনায়ক জানিয়েছেন, তখনকার কন্ডিশন বিবেচনায় সিদ্ধান্তটি ভুল মনে হয়নি। তবে পরে ম্যাচের পরিস্থিতি বদলে যাওয়ায় এখন সেটি ভুল মনে হতে পারে।

এ বিষয়ে তিনি বলেন,‘পরে সবকিছু বিচার করলে অনেক কিছুই সহজ মনে হয়। আমরা কন্ডিশন দেখেই সিদ্ধান্ত নিয়েছিলাম। তখন পেস বোলিংয়ের জন্য খুব ভালো পরিবেশ ছিল। শুরুতেই আমরা দুই উইকেটও পেয়েছিলাম।’ তবে শুরুটা ভালো হলেও পাকিস্তান সেটার সুবিধা নিতে পারেনি বলে আক্ষেপ করেন তিনি। তার মতে, প্রথম ইনিংসেই ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে পাকিস্তান। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘প্রথম ইনিংসে আমরা সেই সুবিধা কাজে লাগাতে পারিনি। শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও আমরা ব্যর্থ হয়েছি।

আরও বেশি রান করা উচিত ছিল। আসলে প্রথম ইনিংসে ব্যাটিং ও বোলিং- দুই বিভাগেই আমাদের আরও ভালো করা দরকার ছিল।’ মাসুদ মনে করেন, কিছুটা লিড পেলেই ম্যাচের দৃশ্য অন্যরকম হতো। তিনি বলেন, ‘আমরাও ব্যাট হাতে ভালো শুরু করেছিলাম। ছেলেদের আরও বেশি রান করতে হতো, লিড নেওয়া প্রয়োজন ছিল।’ জয় না পেলেও পাকিস্তানি ক্রিকেটারদের প্রচেষ্টা নিয়ে কোনো প্রশ্ন তুলতে চান না মাসুদ। তিনি বলেন, ‘চেষ্টা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। কেননা ৬ মাস পর আপনি খেলতে নেমেছি। শান্ত ও মুমিনুল অনেক ভালো খেলেছে। ওদের কৃতিত্ব দিতেই হবে। আমাদের দলের অভিষিক্তদের পারফরম্যান্সে আমি খুবই খুশি। সাহস নিয়ে দলের হয়ে লড়ে গেছে তারা।’

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন