১৫ বছর পর আবারো একসঙ্গে পর্দায় ফিরছেন জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শাহরিয়ার নাজিম জয় ও দীপা খন্দকার। ‘মায়ার বাঁধন’ নামের নতুন নাটকে দেখা যাবে তাদের রসায়ন।
নাটকটি পরিচালনা করেছেন যুবরাজ খান। ভিন্নধর্মী গল্পে নির্মিত হওয়া এ নাটকটি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।
