ভোটপর্ব মিটলেই অভিনয়ে ফিরবেন, এ কথা নিজেই জানিয়েছিলেন বরাহনগরের প্রাক্তন বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি। তবে ভোটে পরাজয়ের পর পরই অসুস্থ ছিলেন ক’দিন। খানিকটা সুস্থ হতেই সায়ন্তিকা বললেন, হয়তো আমার থেকে আরও বেশি প্রত্যাশা ছিল মানুষের। হয়তো সাধারণের আশা পূরণ করতে পারিনি।
তিনি বলেন, এখন অভিনয়ে মনোযোগ দিতে চাই। শরীরচর্চায় ফাঁক পড়েছে। নিজেকে ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত করতে চাই।
আরও পড়ুন:
তোপের মুখে ক্যাটরিনা
