ছোট পর্দার হাল সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনি ও অভিনেতা পার্থ শেখ প্রথমবারের মতো জুটি বেঁধেছেন একটি নাটকে। ঈদুল আজহা উপলক্ষে নির্মিত এ নাটকের নাম ‘অমর প্রেম’।
রোমান্টিক গল্পে নাটকটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন। ঈদে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।
