ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ‘বাংলা পক্ষ’র প্রতিষ্ঠাতা গ্রেপ্তার

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গের নির্বাচনে চলাকালীন ইভিএম নিয়ে গুজব ছড়ানো এবং প্ররোচনামূলক মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ‘বাংলা পক্ষ’ নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, নির্বাচন কমিশনের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই কলকাতা পুলিশের সাইবার সেল তাকে গ্রেপ্তার করেছে। বুধবার গর্গ চট্টোপাধ্যায়কে আদালতে হাজির করার কথা রয়েছে।

বিধানসভা নির্বাচনে ইভিএম-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বেশ কিছু মন্তব্য করেছিলেন গর্গ চট্টোপাধ্যায়। তার সেই সব মন্তব্যে আপত্তি জানিয়েছিল নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ ছিল, সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে এবং নির্বাচন প্রক্রিয়ার ওপর অনাস্থা তৈরি করতেই সুপরিকল্পিতভাবে গুজব ছড়িয়েছেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন তদন্তকারীরা তাকে গ্রেপ্তার করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন