বিমানমন্ত্রীর সঙ্গে সেলেবি এভিয়েশনের প্রতিনিধির সাক্ষাৎ

বিমানমন্ত্রীর সঙ্গে সেলেবি এভিয়েশনের প্রতিনিধির সাক্ষাৎ

ফন্ট সাইজ:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের সেলেবি এভিয়েশনে প্রতিনিধিগণ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত তুরুস্কের রাষ্ট্রদূত রামিস সেন এবং মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার।

সভায় সেলেবি এভিয়েশনের প্রতিনিধিগণ বাংলাদেশের বিমানবন্দরের সেবার মানোন্নয়নে গ্রাউন্ড হ্যান্ডেলিং কার্যক্রমে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। এসময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী গ্রাউন্ড হ্যান্ডেলিং কোম্পানি নিয়োগে সেলেবি এভিয়েশনকে অগ্রাধিকার দেয়ার আশ্বাস ব্যক্ত করেন।

মন্ত্রী আফরোজা খানম দেশের পর্যটন খাতের উন্নয়নে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিকীকরণের উপর গুরুত্ব আরোপ করেন এবং গ্রাউন্ড হ্যান্ডেলিং বিষয়ে সেলেবি এভিয়েশনের দৃষ্টি আকর্ষণ করেন। এসময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত যাত্রী সেবার মানোন্নয়নে কোম্পানির পক্ষ থেকে কনসেপ্ট পেপার আহবান করেন। এছাড়া দেশের পর্যটন খাতের উন্নয়নে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে তুরুস্কের সঙ্গে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন