নির্বাচনে জামায়াতের খরচ সাড়ে ৪ কোটি টাকা

নির্বাচনে জামায়াতের খরচ সাড়ে ৪ কোটি টাকা

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে ৪ কোটি ৪৯ লাখ টাকা খরচ করেছে জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের কাছে দলের নির্বাচনী ব্যয়ের এই হিসাব জমা দিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

এই হিসাব বিবরণীতে সই করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এতে বলা হয়, নির্বাচনে দলের মোট ব্যয় ছিল ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা। এর মধ্যে ২২৫ জন প্রার্থীর মাঝে অনুদান হিসেবে ৪ কোটি টাকা বিতরণ করা হয়। এতে প্রার্থীপ্রতি গড়ে দেড় থেকে দুই লাখ টাকা করে দেয়া হয়েছে।

নির্বাচনী ইশতেহার তৈরি ও ছাপানো, সংবাদ সম্মেলন, আপ্যায়ন, প্রচারসামগ্রী পরিবহন, কেন্দ্রীয় নেতাদের সফর ও বিজ্ঞাপনসহ বেশ কয়েকটি খাতে ব্যয়ের হিসাব দিয়েছে দলটি।