গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন নিশ্চিত হাম ও ৬ জনের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯২ শিশু।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। হাম এবং হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে সারা দেশে ৪২৪ শিশুর প্রাণ গেছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৬৮ শিশুর। হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৩৫৬ শিশু। এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ২৪ শিশু। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৫১ হাজার ৫৬৭ শিশু।
