ভোটের দিন টেলিযোগাযোগ সচল রাখার নির্দেশ ইসির

ভোটের দিন টেলিযোগাযোগ সচল রাখার নির্দেশ ইসির

ফন্ট সাইজ:

নির্বাচন ও গণভোট চলাকালীন দেশের টেলিযোগাযোগ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময় বিভিন্ন সংস্কার বা উন্নয়ন কাজের জন্য যাতে গুরুত্বপূর্ণ ইন্টারনেট ও টেলিযোগাযোগ সংযোগ বিচ্ছিন্ন না হয়, সেজন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে সতর্ক করা হয়েছে।

ইতোমধ্যে সরকারের স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবকে এ সংক্রান্ত একটি নির্দেশনাপত্র পাঠিয়েছেন ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম।

চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচন উপলক্ষে টেলিযোগাযোগের জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ ট্রান্সমিশন সংযোগগুলো অত্যন্ত জরুরি। সড়ক বা হাইওয়ের পাশে উন্নয়নমূলক কাজের সময় যেন এই সংযোগগুলো কোনোভাবেই বিচ্ছিন্ন না হয়, তা নিশ্চিত করতে হবে।

নির্বাচনকালীন হাইওয়ে বা রাস্তার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর সঙ্গে সমন্বয় করতে হবে। বিটিআরসির সঙ্গে আলোচনা ও সমন্বয় ছাড়া কোনো ধরনের খনন বা সংস্কার কাজ করা যাবে না যা টেলিযোগাযোগে বিঘ্ন ঘটাতে পারে।
উল্লেখ করা হয় ওই চিঠিতে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন