কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকসেবনের অভিযোগের সত্যতা পেলে ছাড় নয়

আইজিপি

কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকসেবনের অভিযোগের সত্যতা পেলে ছাড় নয়

ফন্ট সাইজ:

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, ‘পুলিশ বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে যদি মাদক সেবন ও ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে তাকে ছাড় দেয়া হবে না।’

মঙ্গলবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে এক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মো. আলী হোসেন ফকির বলেন, ‘মাদক আমাদের যুব সমাজ ও জাতির ভবিষ্যতের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে।’

আইজিপি বলেন, ‘বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী ও পেশাদার বাহিনী। দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে পুলিশের প্রত্যেক সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আজকে পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যরা তাদের সাহস, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে সেই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছেন।’ তিনি পুলিশের সকল সদস্যকে দেশের কল্যাণে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতিস্বরূপ ৩৪১ জন পুলিশ সদস্যকে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫’ প্রদান করা হয়। আইজিপি তাদেরকে ব্যাজ পরিয়ে দেন।


ট্যাগসমূহ:

SM Rafiqul Islam

২ মাস আগে

শুধু মাদক নয়, কোন অন্যায়,দূর্ণীতি,ঘুষ (প্রমান সহ) ইত্যাদিতে জড়িত হলেও ছাড় দেওয়া যাবে না।

মন্তব্য করুন