দেশবরেণ্য নাট্যব্যক্তিত্ব, অভিনেতা, নাট্যকার ও মঞ্চনির্দেশক আতাউর রহমান মারা গেছেন(ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। সোমবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে তিনি দশ দিন লাইফ সাপোর্টে ছিলেন। গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা রওনক হাসান।
তিনি বলেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মঞ্চসারথি আতাউর রহমান না ফেরার দেশে চলে গেলেন। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।
আরও পড়ুন:
‘দেশে বড় পরিসরে কনসার্ট করার ইচ্ছা আছে’
গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর আতাউর রহমানের শারীরিক অবস্থার অবনতি হয়। প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেয়া হয়। পরে তাকে ধানমন্ডির এক হাসপাতালে ভর্তি করানো হয়।
ভর্তির পরই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। আগামী জুনে তার ৮৫ বছর পূর্ণ হওয়ার কথা ছিল।
