দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পথে সরকার

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পথে সরকার

ফন্ট সাইজ:

এবার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পথে হাঁটছে সরকার। দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে সেতু করার পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। গতকাল সচিবালয়ে ঈদযাত্রার প্রস্তুতিমূলক এক সভায় সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলেছি। দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে সড়ক দুর্ঘটনা অনেক কমে যাবে। ইতিমধ্যে সম্ভাব্যতা যাচাই সম্পূর্ণ হয়েছে। অর্থায়ন নিয়ে ভাবছি, কথা বলছি। আর অন্যান্য প্রাক্‌-প্রস্তুতি চলছে।

২০২২ সালে উদ্বোধন হওয়া পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরার মধ্যে স্থাপিত হয়। মূল সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। দুই প্রান্তের উড়ালপথ (ভায়াডাক্ট) ৩ দশমিক ৬৮ কিলোমিটার। সবমিলিয়ে সেতুর দৈর্ঘ্য ৯ দশমিক ৮৩ কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ধরা হয় ৩০ হাজার কোটি টাকার বেশি।

hossain md amir

২ মাস আগে

আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলেছি।---দায়িত্বশীল পদে থেকে অতি কথন একটি দেশের জন্য ভালো নয়!

আরিফ রেজা

২ মাস আগে

"সেতু নির্মানে সড়ক দুর্ঘটনা অনেক কমে যাবে"
কথাটা বুঝলাম না !
সেতুর সাথে সড়ক দুর্ঘটনার সম্পর্ক কি !!!

no need, i am man.

২ মাস আগে

Japani Man, woman onek ''Poricsromi''. Japani ''Materials'' Strong.

মো: মুস্তাফিজুর রহমান

২ মাস আগে

সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তে আমরা আনন্দিত। দক্ষিণ বাংলার প্রায় ১০ টি জেলা সরাসরি উপকৃত হবে। জেলাগুলি হলো : ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনেদাহ,মাগুরা,যশোর,পাবনা ও উত্তরবঙ্গের জেলা সমূহ।

গোলাম মোস্তফা

২ মাস আগে

"নবীর কলমার রেখে আলীর কলমা পড়ার দরকার নাই" ।
এখন সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা হলো,
ঢাকা চিটাগাং রোড কে আরো কয়েক লেনে উন্নীত করা । কারণ এই রোডটি হল আমাদের দেশের লাইফ লাইন। সেটা না করে পাটুরিয়া আর দোলোদিয়া নিয়ে চিন্তা ।একেবারে ফাজলামো চিন্তা, অতিরিক্ত চিন্তা, বাজে চিন্তা।
আপাতত দয়া করে ঢাকা চিটাগাং রোড হাইওয়ে নিয়ে চিন্তা করা হোক। এ রোডের এখন যেই লোড নেওয়ার ক্ষমতা সে আর পারছে না। লোড নিতে অবশ্যই অবশ্যই রোড টাকে আরো প্রশস্ত করতেই হবে।
এ ব্যাপারে প্রকৃত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি জিনিসটি ভেবে দেখুন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।

Nam Nai

২ মাস আগে

A definite opportunity to steal money.

মন্তব্য করুন