বিএনপি সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন জয়পুরহাট-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল বারী। মঙ্গলবার দুপুর আড়াইটায় তার দায়িত্বপ্রাপ্ত প্রটোকল কর্মকর্তা (অতিরিক্ত জেলা প্রশাসক) সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসন থেকে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার এবং সচিবের দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন পর জয়পুরহাটে সরকারদলীয় মন্ত্রী পেয়ে স্থানীয়রা বেশ উজ্জীবিত। দলীয় নেতাকর্মী ও সমর্থকরা মন্ত্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হলেন আব্দুল বারী
জয়পুরহাট প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
