দিনাজপুর নার্সিং কলেজে চাকরি মেলা অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

‘একটাই লক্ষ্য- হতে হবে দক্ষ’Ñ এই সেøøাগানকে সামনে রেখে দিনাজপুর নার্সিং কলেজের আয়োজনে দিনাজপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য চাকরি মেলা। এসেট প্রজেক্ট ও বিশ^ব্যাংকের সহযোগিতায় এ চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন-এসেট প্রজেক্টের উপ-প্রকল্প পরিচালক ডা. মেহবুবা সাঈদ, দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সেখ সাদেক আলী ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমান। দিনাজপুর নার্সিং কলেজের অধ্যক্ষ ড. কহিনূর বেগমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, টিএমএসএস ফাতেমাতুজ জোহরা (রা:) হাসপাতালের উপ-সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, ল্যাম্ব লার্নিং ও ডেভেলপমেন্ট সেন্টারের অধ্যক্ষ স্মিতা হাসদা, টিএমএসএস নার্সিং ইন্সটিটিউটের অধ্যক্ষ রীতা রাণী পাল প্রমুখ। চাকরি মেলায় ৮টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্টল দেয়া হয়। নার্সিং সম্পন্ন করা শতাধিক চাকরি প্রত্যাশী এতে তাদের সিভি জমা দেন এবং তাৎক্ষণিক ভাইভার মাধ্যমে চাকরি প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দিনাজপুর নার্সিং কলেজের পক্ষ থেকে এ ধরনের মেলা আয়োজন একটি প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে দেশের বেকার সমস্যা দূরীভূতসহ মানুষের উপকার হবে। এ ধরনের উদ্যোগে যার যার অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন