কাঁদলেন ফারিণ

কাঁদলেন ফারিণ

ফন্ট সাইজ:

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের আজকের অবস্থানের নেপথ্যে তার মায়ের অবদান বেশি। সেই কথা অকপটে স্বীকার করে কাঁদলেন তিনি। মা দিবস উপলক্ষে আয়োজিত সন্তানের সাফল্যে ‘গরবিনী মা’ সম্মাননা অনুষ্ঠানে তাসনিয়া ফারিণের মা সৈয়দা শারমিনকে সম্মানিত করা হয়।

তাসনিয়া ফারিণ বলেন, স্বপ্নেও ভাবিনি এই বয়সে এত কিছু অর্জন করবো। কিন্তু আমার মা ভেবেছিলেন। আমার অভিনয় জীবন, গান শেখা- সবকিছুর পেছনে আমার মায়ের অবদান। বাবা নয়, সম্পূর্ণটাই আমার মায়ের অবদান। আমার মা নাচের স্কুলে আমাকে ভর্তি করতে, গানের স্কুলে ভর্তি করতে বাবার সঙ্গে যুদ্ধ করেছিলেন। পরীক্ষার মাঝে কোনো কাজ এলে মা আমার বাবার সঙ্গে লড়াই করতেন। মা বিশ্বাস করতেন, আমি লেখাপড়ার মতো অন্য সবকিছুও মেইনটেইন করতে পারবো। ফারিণ বলেন, ক্লাস সিক্সে যখন হলিক্রসে চান্স পেলাম, ঢাকার বাইরে থাকায় মা আমাকে ও ছোট ভাইকে নিয়ে ঢাকা চলে আসেন। আমি চেয়েছিলাম বিইউপিতে পড়তে। মা আমার বাবার সঙ্গে লড়াই করে আমার চাওয়া পূরণ করেছিলেন।

ট্যাগসমূহ: