কারা যাচ্ছে ফাইনালে মোহামেডান না ব্রাদার্স

কারা যাচ্ছে ফাইনালে মোহামেডান না ব্রাদার্স

ফন্ট সাইজ:

দেশের ঐতিহ্যবাহী দুই ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের সামনে এবার ফেডারেশন কাপের ফাইনালে ওঠার বড় সুযোগ। তৃতীয় কোয়ালিফাইং পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল। এই ম্যাচের পরাজিত দল নেবে বিদায় আর বিজয়ী দল জায়গা করে নেবে ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

ম্যাচটি শুরু হবে বিকাল পৌঁনে ৩টায়। লীগে খুব একটা সুবিধা করতে পারছিল না মোহামেডান। লীগের মাঝপথে ছাঁটাই করা হয় হেড কোচ আলফাজ আহমেদকে। নতুন দায়িত্ব নেয়া আব্দুল কাইয়ুম সেন্টুর অধীনে দারুণ ফুটবল খেলছে মোহামেডান। লীগে টানা তিন ম্যাচ জিতেছে দলটি।

ফেডারেশন কাপেও ফাইনালের স্বপ্ন দেখছে তারা। ফেডারেশন কাপের ফাইনাল নিশ্চিতের ম্যাচের আগের দিন ঢাকা থেকে চার ঘণ্টার জার্নি করে কুমিল্লায় পৌঁছে মোহামেডান দল।

অন্যদিকে ব্রাদার্স ইউনিয়নও চমক দেখিয়ে এই পর্যায়ে উঠে এসেছে। তরুণ ও অভিজ্ঞ এবং সাফ কোটায় আসা ফুটবলারের সমন্বয়ে গড়া দলটি লড়াকু মানসিকতায় এগিয়ে যেতে চায় আরও এক ধাপ। সাফের কোটায় আসা পাকিস্তানের ফুটবলাররাই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে বলে মনে করেন ব্রাদার্সের ম্যানেজার আমের খান। ঐতিহ্যাহী দুই দলের মুখোমুখিতে ম্যাচটি মর্যাদার লড়াইয়ে রূপ নিয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন