ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি এ দায়িত্ব পাওয়ায় এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগ থেকে একমাত্র নারী প্রার্থী হিসেবে তিনি বিজয় অর্জন করেন। ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিবারে বেড়ে ওঠা পুতুল প্রয়াত সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল-এর কন্যা।
দু’টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন পুতুল
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
