ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ পদে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি প্যানেল। আর জামায়াত প্যানেল থেকে ২টি সম্পাদকীয় পদসহ ৪টিতে বিজয়ী হয়েছে। ভোটগণনা শেষে সোমবার রাত সাড়ে ১২টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও আইনজীবী সমিতির সভাপতি নুরুল আমিন খান ও সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন মানিক। নির্বাচনে বিএনপি সমর্থিত আইনজীবী কল্যাণ পরিষদ প্যানেল থেকে সভাপতি পদে ফরিদ উদ্দিন খান নয়ন ও সাধারণ সম্পাদক পদে হাছান মাহমুদসহ ১৫ পদের মধ্যে ১০ জন নির্বাচিত হন। এ প্যানেল থেকে সহ-সভাপতি পদে মুহাম্মদ শহিদুল ইসলাম ও মো. সামছু উদ্দিন মানিক, অডিটর পদে হুমায়ুন কবীর বাদল, লাইব্রেরি সম্পাদক পদে ইয়াসীন আরাফাত তারেক ও চারটি সদস্য পদে নির্বাচিত হন আবদুল্লাহ আল মামুন জুয়েল, মো. মনির উদ্দিন সোহাগ, আরিফুল ইসলাম এবং মো. আবদুর রহিম সুজন। আর জামায়াত সমর্থিত আইনজীবী সম্প্রীতি পরিষদ প্যানেল থেকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন বিন ওয়াদুদ, অর্থ সম্পাদক পদে মাহমুদুল হাসান এবং দুটি সদস্য পদে নির্বাচিত হন শাহীদুল হক ও নাঈম উদ্দিন নির্বাচিত হন। আর যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী মাসুদুর রহমান। এর আগে উৎসবমুখর পরিবেশে সমিতি ভবনে গত সোমবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। এবার ৩৪৬ জন আইনজীবীর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩২৬ জন। এক বছর মেয়াদের কমিটিতে ১৫ পদের বিপরীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩২ জন প্রার্থী।
ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচন
সভাপতি-সম্পাদকসহ বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়
ফেনী প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
