ছেলেকে হত্যায় গয়না বিক্রি করে খুনি ভাড়া করলো দম্পতি

ছেলেকে হত্যায় গয়না বিক্রি করে খুনি ভাড়া করলো দম্পতি

ফন্ট সাইজ:

মাদকাসক্ত ছেলের অত্যাচার ও সহিংস আচরণে অতিষ্ঠ হয়ে তাকে হত্যার জন্য খুনি ভাড়া করার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। ভারতের উত্তর প্রদেশে ঘটেছে এই ঘটনা। টাইমস অব ইন্ডিয়া অনলাইনে এই তথ্য জানিয়েছে।

পুলিশের বরাতে বলা হয়েছে, ভাড়াটে খুনিকে অগ্রিম টাকা দেয়ার জন্য ওই ছেলের মা তার জুয়েলারি পর্যন্ত বিক্রি করেছে।

প্রতিবেদনে বলা হয়, গত শনিবার সকালে রাজ্যের আমরোহা জেলার নাসিরপুর গ্রামের বাসিন্দা ৩২ বছর বয়সী দুষ্যন্ত কুমারের মৃতদেহ একটি বনাঞ্চলের কাছের শুকনো খাল থেকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দুষ্যন্ত মাদকাসক্ত অবস্থায় প্রায়শই তার বয়স্ক বাবা-মাকে গালিগালাজ ও মারধর করতো।

তদন্তকারীরা বলেন, এতে ওই পরিবার চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়।
আমরোহা পুলিশ সুপার লাখান সিং যাদব বলেন, দুষ্যন্তের ছোট ভাই সংকিত এবং তাদের বাবা-মা পীতম সিং ও মায়া দেবী ভারতীয় মুদ্রা পাঁচ লাখ রুপির বিনিময়ে দুষ্যন্তকে হত্যা করার জন্য যোগেন্দ্র নামে এক স্থানীয় সন্ত্রাসীকে ভাড়া করে।
পুলিশ জানিয়েছে, ভাড়াটে খুনিকে অগ্রিম টাকা দেয়ার জন্য মায়া দেবী তার গয়না প্রায় ৫৫ হাজার রুপিতে বিক্রি করেন।

তদন্তকারীদের জানান, গত শুক্রবার রাতে যোগেন্দ্র ও তার সহযোগীরা সংকিতকে সঙ্গে নিয়ে দুষ্যন্তকে শ্বাসরোধ করে হত্যার পর তার মরদেহ খালে ফেলে দেয়।
জিজ্ঞাসাবাদের সময় সংকিতের ওপর পুলিশের সন্দেহ হয় এবং পরবর্তী সময়ে তাকে তার বাবার সাথে গ্রেপ্তার করে।

ইতোমধ্যে হত্যার অভিযোগে দেশটির পুলিশ পীতম সিং, মায়া দেবী, সংকিত এবং অভিযুক্ত ভাড়াটে খুনির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন