Warning: Trying to access array offset on false in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 28

Warning: Trying to access array offset on false in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 28
হয়রানি বন্ধে প্রবাসী কল্যাণ সেল গঠন করা হবে - MZamin
হয়রানি বন্ধে প্রবাসী কল্যাণ সেল গঠন করা হবে

যুক্তরাষ্ট্রে প্রবাসী কল্যাণ মন্ত্রী

হয়রানি বন্ধে প্রবাসী কল্যাণ সেল গঠন করা হবে

ফন্ট সাইজ:

প্রবাসীদের বিভিন্ন হয়রানি বন্ধে এবার প্রবাসী কল্যাণ সেল গঠন করা হবে বলে জানিয়েছেন বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী । একজন যুগ্ম সচিবের নেতৃত্বে সেলে ই-মেইলের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তদন্ত করে প্রবাসীদের দ্রুত ফলাফল জানিয়ে দেওয়া হবে। রবিবার যুক্তরাষ্ট্রের ব্রঙ্কসে নিউ ইয়র্ক মহানগর উত্তর বিএনপি আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে মন্ত্রী এসব কথা জানান।

মন্ত্রী বলেন, পেছনের কাদা ছোড়াছুড়ি পরিহার করে সবাই মিলে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। মহানগর উত্তর বিএনপি সভাপতি আহবাব চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি ফয়েজ আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

মধ্যপ্রাচ্যে কিংবা ইউরোপ আমেরিকাসহ বিশ্বের সব জায়গায় অবস্থানরত বাংলাদেশিদের প্রবাসী হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের মরদেহ সরকারী খরচে দেশে ফিরিয়ে আনার দাবির প্রেক্ষিতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার প্রবাসীদের এই দাবির বাস্তবায়নে কাজ করছে । সভায় যুক্তরাষ্ট্র প্রবাসীদের বিভিন্ন দাবী দাওয়া বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানান মন্ত্রী।