এবার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পথে হাটছে সরকার। দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে সেতু করার পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার সচিবালয়ে ঈদযাত্রার প্রস্তুতিমূলক এক সভায় সাংবাদিকের এই কথা জানান মন্ত্রী।
সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতু মন্ত্রী বলেন, আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলছি। দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে সড়ক দুর্ঘটনা অনেক কমে যাবে। ইতিমধ্যে সম্ভাব্যতা যাচাই সম্পূর্ণ হয়েছে। অর্থায়ন নিয়ে ভাবছি, কথা বলছি। আর অন্যান্য প্রাক্-প্রস্তুতি চলছে।
২০২২ সালে উদ্বোধন হওয়া পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরার মধ্যে স্থাপিত হয়। মূল সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। দুই প্রান্তের উড়ালপথ (ভায়াডাক্ট) ৩ দশমিক ৬৮ কিলোমিটার। সব মিলিয়ে সেতুর দৈর্ঘ্য ৯ দশমিক ৮৩ কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ধরা হয় ৩০ হাজার কোটি টাকার বেশি।
