ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনের হাতপাখার প্রার্থী জহিরুল ইসলাম ও তার কর্মী-সমর্থকদের ষড়যন্ত্র ও মিথ্যাচারের বিরুদ্ধে অভিযোগ করেছে দেওটি ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরা। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার দেওটি ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের মুহুরীগঞ্জ আব্দুল মতিন পাটোয়ারী উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্র কমিটি লিখিত বক্তব্যে বলেন, নোয়াখালী-১ (সোনাইমুড়ী-চাটখিল) ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হন জহিরুল ইসলাম। তিনি ১১৬ ভোটে হেরে যাওয়ায় জামানত বাজেয়াপ্ত হয়। এর কারণে তিনি বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার করছেন।
গত বুধবার রাত ১০টার দিকে সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের মুহুরীগঞ্জ আব্দুল মতিন পাটোয়ারী উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রে হাতপাখার প্রার্থী জহিরুল ইসলামসহ পরিচিত কিছু লোকজন প্রবেশ করে। ভোটকেন্দ্রের নিরাপত্তায় স্থানীয় লোকজন বাধা প্রদান করে। এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে উভয়পক্ষের ধাক্কাধাক্কি হয়। গত ১২ই ফেব্রুয়ারি প্রার্থী জহিরুল ইসলামের ফেসবুক থেকে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করা হয়। এ ধরনের মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই তাদের কাছ থেকে এই ঘটনার প্রমাণ নেন। যদি তারা প্রমাণ দিতে না পারে তাহলে অভিযোগ তদন্ত করে মিথ্যাচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে উপজেলার মুহুরীগঞ্জ আব্দুল মতিন পাটোয়ারী উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্র কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, সদস্য সচিব ইসমাইল হোসেন বাবুলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সোনাইমুড়ীতে ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
