ইংল্যান্ড সমর্থকদের নির্ধারিত বিশ্বকাপ ফুটবলের টিকিট ৯৪ গুন দামে বিক্রি, ক্ষোভ

ইংল্যান্ড সমর্থকদের নির্ধারিত বিশ্বকাপ ফুটবলের টিকিট ৯৪ গুন দামে বিক্রি, ক্ষোভ

ফন্ট সাইজ:

ফিফা সমর্থিত একটি রিসেল সাইটে ইংল্যান্ড সমর্থকদের জন্য নির্ধারিত এবার বিশ্বকাপ ফুটবলের সস্তা টিকিট আবার বিক্রি হতে দেখা গেছে। সেখানে দাম হাঁকা হয়েছে আসল মূল্যের প্রায় ৯৪ গুণ পর্যন্ত। প্রতিবেদনে বলা হয়েছে, ৪৪ পাউন্ড মূল্যের ক্যাটাগরি-৪ টিকিটগুলো ইংল্যান্ড দলের তিনটি গ্রুপ ম্যাচের জন্য সংরক্ষিত ছিল। কিন্তু এখন একই টিকিট ফিফার অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্মে ৪২৫১ পাউন্ড পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। একটি টিকিট, যা যুক্তরাষ্ট্রের টেক্সাসে এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে ১৭ জুন বিশ্বকাপে ইংল্যান্ডের উদ্বোধনী ম্যাচে ব্যবহারের জন্য ছিল, সেটি এখন ১৬৭২ পাউন্ড দামে তালিকাভুক্ত হয়েছে।

আরেকটি টিকিট নিউ জার্সিতে ২৭ জুন পানামার বিপক্ষে ম্যাচের জন্য বিক্রি হচ্ছে ১১৮৭ পাউন্ড দামে। বস্টনে ২৩ জুন ঘানার বিপক্ষে ম্যাচের একটি টিকিটের দাম উঠেছে ৪২৫১ পাউন্ড পর্যন্ত। ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, তাদের ৫০০ জন সাপোর্টার্স ট্রাভেল ক্লাব সদস্যের কেউ লাভের জন্য টিকিট বিক্রি করেননি। বরং ধারণা করা হচ্ছে, ফিফার পাবলিক ব্যালট থেকে পাওয়া ছোট সস্তা টিকিট ব্লক থেকেই এসব টিকিট রিসেল হয়েছে

ওয়ালসালের ৭০ বছর বয়সী সমর্থক স্টিভ হার্টশোর্ন বলেন, যারা ৪৪ পাউন্ডের টিকিট ২০০০ পাউন্ডে বিক্রি করছেন তাদের ট্রাভেল ক্লাব থেকে বহিষ্কার করা উচিত। তিনি বলেন, এটি খোলাখুলি মুনাফাখোরি এবং একেবারেই ভুল। শেফিল্ডের আরেকজন দীর্ঘদিনের সমর্থক বলেন, উচ্চ ভ্রমণ ও হোটেল খরচ অনেককে যাত্রা থেকে বিরত করছে। ফলে কিছু মানুষ টিকিট বিক্রি করছে। তবে তিনি ফিফার নীতিকে সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেন। ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশন বলেছে, যে কোনো ফুটবল ম্যাচের টিকিটে হাজার পাউন্ড দাবি করা অত্যন্ত লোভী আচরণ। ফিফা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন