রাজনগর বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা প্রচার, থানায় জিডি

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের রাজনগরে উপজেলা বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নেছার আহমদের নামে মিথ্যা অপপ্রচার করার অভিযোগে থানায় জিডি করেছেন। সিলেট ক্রাইম নামে একটি পেজ থেকে বেশ কয়েকটি পোস্ট করা হয়েছে। মিথ্যা অপপ্রচারের কারণে মঙ্গলবার দুপুরে তিনি রাজনগর থানায় এ জিডি করেন। জিডি সূত্রে জানা যায়, রাজনগর উপজেলা বিএনপি’র সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক নেছার আহমদের নামে সিলেট ক্রাইম পেজ থেকে চাঁদাবাজ, প্রাণনাশের হুমকি ও অনৈতিক কার্যকলাপসহ বিভিন্ন মিথ্যা কথা লিখে প্রচার করা হচ্ছে। তিনি এসবের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কখনোই জড়িত নন বলে জিডিতে উল্লেখ করেন। এ ছাড়াও এসব মিথ্যা অপপ্রচারের কারণে তার ও তার পরিবারের মান সম্মানে ব্যাঘাত ঘটছে। তাকে ও তার পরিবারকে হেয়প্রতিপন্ন করার জন্য এসব মিথ্যা প্রচার করা হচ্ছে। এ ব্যপারে ব্যবস্থা নেয়ার জন্য তিনি রাজনগর থানায় একটি জিডি করেন। জিডিটি তদন্ত করছেন রাজনগর থানার এসআই অরূপ সরকার। রাজনগর থানার উপ-পরিদর্শক এসআই অরূপ সরকার বলেন, এ ব্যাপারে তিনি রাজনগর থানায় জিডি করেছেন। জিডির বিষয়ে আদালতের মাধ্যমে সিআইডিতে পাঠানোর ব্যবস্থা করবো।
আশা করছি এই মিথ্যা প্রচারকারী পেজটির চালকের সন্ধান পেয়ে যাবো।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন