নরসিংদীর শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের উদ্যোগে বসন্তবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও প্রভাষক শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নাসির উদ্দীন। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উপভোগ করেন, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াছমিন। দিনব্যাপী অনুষ্ঠানমালায় কলেজের শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন। ফলে বসন্তবরণটি এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রূপান্তরিত হয়। এর আগে শিক্ষক-শিক্ষার্থীসহ কয়েক হাজার নারী-পুরুষের উপস্থিতিতে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান অতিথি ও উদ্বোধককে ফুল দিয়ে বরণ করে অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শিবপুর উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হারিস রিকাবদার (কালা মিয়া), অফিসার কাউন্সিলের সম্পাদক এস এম আমজাদ হোসেন, অধ্যাপক আবুল বাসার ভূঁইয়া, অধ্যাপক নাদির হোসেন, বসন্ত উৎসব কমিটির আহ্বায়ক সালাউদ্দিন মুর্তজা, পিঠা উৎসব আহ্বায়ক নীগার লায়লা নীলা, শিবপুর প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি আরিফ হাসান ও নরসিংদী জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বশির আহম্মদ মোল্লাসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দরা।
নরসিংদীতে সরকারি শহীদ আসাদ কলেজে বসন্তবরণ ও পিঠা উৎসব
নরসিংদী প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
