ইরানের দেয়া জবাবে কী আছে

ইরানের দেয়া জবাবে কী আছে

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের সর্বশেষ দেয়া প্রস্তাবগুলোর অবশেষে জবাব দিয়েছে ইরান। রোববার (১০ মে) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে মার্কিন কর্মকর্তাদের দেয়া সর্বশেষ প্রস্তাবের প্রতিক্রিয়ায় ইসলামী প্রজাতন্ত্র ইরান পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে তাদের জবাব পাঠিয়েছে।
ইরানের কর্মকর্তারা ইরনাকে বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চল-হরমুজ প্রণালিতে যুদ্ধের অবসান এবং সামুদ্রিক নিরাপত্তাকে কেন্দ্র করে জবাব দেয়া হয়েছে।

ইরনা জানিয়েছে, ইরানের দেয়া জবাবের আর বিস্তারিত কিছু বলা হয়নি।
তবে তেহরান থেকে আল জাজিরার সাংবাদিক আলমিগদাদা আলরুহাইদ বলেন, আলোচনা চলাকালীন এক বছরের কম সময়ের মধ্যে ইরান দুইবার হামলার শিকার হয়েছে।

তাই দেশটি এখন এই বিষয়টির ওপরেই মনোযোগ দিচ্ছে: কীভাবে যুদ্ধের অবসান ঘটানো যায়, কীভাবে আঞ্চলিক দেশ ও নিরাপত্তা পরিষদের নিশ্চয়তাসহ একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানো যায়- যাতে এই যুদ্ধ আর না ঘটে।
এরপর তারা হরমুজ প্রণালি ইস্যু নিয়ে এগোবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন