ঈদযাত্রার জন্য সব ধরণের প্রস্তুতি নিয়েছে সরকার: সড়ক পরিবহন মন্ত্রী

ঈদযাত্রার জন্য সব ধরণের প্রস্তুতি নিয়েছে সরকার: সড়ক পরিবহন মন্ত্রী

ফন্ট সাইজ:

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের নৌপথে যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে সরকার সব ধরনের প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিশ্চিত করছে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। রবিবার রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডস্থ ঢাকা লেডিস ক্লাবে নৌপরিবহন অধিদপ্তর আয়োজিতএক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নৌদুর্ঘটনা এখনও একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার, নৌযান মালিক, চালক ও যাত্রী- সকলকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকার ইতিমধ্যে নৌযানের ফিটনেস নিশ্চিতকরণ, চালকদের প্রশিক্ষণ এবং নৌপথ চিহ্নিতকরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে। একইসঙ্গে নৌপথে নজরদারি ও আইন প্রয়োগ কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। আমরা চাই প্রতিটি নৌযাত্রা হোক নিরাপদ এবং প্রতিটি পরিবার নিরাপদে গন্তব্যে পৌঁছাক।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, সচেতনতা ও দায়িত্বশীলতার মাধ্যমে নৌপথে দুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব।ঈদযাত্রাকে সামনে রেখে অনুমোদন ও ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নৌপুলিশকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন