মিরাজের ‘ফাইফার’, লিড নিয়ে দিন শেষ বাংলাদেশের

মিরাজের ‘ফাইফার’, লিড নিয়ে দিন শেষ বাংলাদেশের

ফন্ট সাইজ:

মিরপুর টেস্টে পাকিস্তান ও বাংলাদেশের লড়াই জমে উঠেছে। বাংলাদেশের ৪১৩ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৩৮৬ রানে অলআউট হয়েছে পাকিস্তান। ফলে ২৭ রানের লিড পায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনশেষে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ তুলেছে ৭ রান, অর্থাৎ ৩৪ রানে এগিয়ে থেকে কাল চতুর্থ দিন শুরু করবেন নাজমুল হোসেন শান্তরা।


তৃতীয় দিনে পাকিস্তানের শুরুটা ছিল দারুণ। অভিষিক্ত ওপেনার আজান ১৬৫ বলে ১০৩ রানের অনবদ্য এক সেঞ্চুরি হাঁকান। তাকে ফিরিয়েই দিনের প্রথম ব্রেকথ্রু দেন তাসকিন আহমেদ। দলীয় অধিনায়ক শান মাসুদকেও (৯) দ্রুত ফেরান এই পেসার। মাঝে অন্য ওপেনার ফজল ফিফটি (৬০) করে বিদায় নিলে চাপে পড়ে পাকিস্তান। এক পর্যায়ে ২৩০ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। সেখান থেকে পাকিস্তান দলকে টেনে তোলে সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ান জুটি। ষষ্ঠ উইকেটে তাদের ১১৯ রানের জুটিতে বড় সংগ্রহের পথে হাঁটে সফরকারীরা। রিজওয়ান ৫৯ ও সালমান ৫৮ রান করে আউট হলে ট্যালেন্ডারদের ছাঁটাইয়ের দায়িত্ব নেন মেহেদী হাসান মিরাজ। বল হাতে একাই ৫ উইকেট ধসিয় দেন তিনি। ৩৮ ওভার বল করে ১০২ রান খরচায় পূর্ণ করেন নিজের 'ফাইফার'। এছাড়া তাসকিন ও তাইজুল ইসলাম নেন দুটি করে উইকেট। ১ উইকেট ঝুলিতে পুরেন নাহিদ রানা।
এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে শান্তর সেঞ্চুরি (১০১), মুমিনুলের ৯১ ও মুশফিকের ৭১ রানে ভর করে ৪১৩ রানের পাহাড় গড়েছিল টাইগাররা। পাকিস্তানের পক্ষে ৫ উইকেট শিকার করেন মোহাম্মদ আব্বাস।​

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন