পাশাপাশি কবরে চিরনিদ্রায় মা, তিন মেয়ে ও ভাই

গাজীপুরে ৫ খুন

পাশাপাশি কবরে চিরনিদ্রায় মা, তিন মেয়ে ও ভাই

ফন্ট সাইজ:

গাজীপুরের কাপাসিয়ায় হত্যাকাণ্ডের শিকার মা, তিন মেয়ে ও ভাইকে গ্রামের বাড়ি গোপালগঞ্জে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার উত্তর চরপাড়া নতুন কবরস্থানে তাদের দাফন করা হয়।

এর আগে সদর উপজেলার পাইককান্দি মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে একটি বাড়ি থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তারা হলেন- গোপালগঞ্জ সদরের পাইককান্দি গ্রামের শাহাদাত হোসেন মোল্লার মেয়ে শারমিন আক্তার (৩০), নাতনি মীম খানম (১৫), উম্মে হাবিবা (৮), ফারিয়া (২) ও ছেলে রসুল মিয়া (২৩)।

এ ঘটনায় শারমিনের স্বামী ফোরকান মিয়ার নাম উল্লেখে অজ্ঞাতনামা তিন থেকে চারজনকে আসামি করে হত্যা মামলা করেন শাহাদাত হোসেন। ফোরকান গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ফোরকান মিয়া। পেশায় প্রাইভেটকার চালক । 

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন