বৃষ্টিতে বন্ধ খেলা

মিরপুর টেস্ট

বৃষ্টিতে বন্ধ খেলা

ফন্ট সাইজ:

মোহাম্মদ রিজওয়ানের আউটের পরপরই মিরপুরে বৃষ্টির আগমন। আপাতত বন্ধ খেলা। প্রথম ইনিংসের এখন পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ৩৪৯, পিছিয়ে ৬৪ রানে।

এর আগে ষষ্ঠ উইকেটের জুটিতে ভিত গাড়েন রিজওয়ান এবং সালমান আলী আগা। দুজন মিলে যোগ করেন ১১৯ রান। ব্যক্তিগত ৫৯ রানে ফিরে যান রিজওয়ান। ৫৫ রানে একপ্রান্তে আছেন সালমান। এখন পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে চারটি ফিফটি পেয়েছে পাকিস্তান, যার মধ্যে একটিকে সেঞ্চুরিতে পরিণত করেন অভিষিক্ত ওপেনার আজান আওয়াইস (১০৩)। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৩টি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, ২টি নিয়েছেন তাসকিন আহমেদ। ১টি নিয়েছেন তাইজুল ইসলাম।

নিজেদের প্রথম ইনিংসে ৪১৩ রানে থামে বাংলাদেশ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন