দুটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের জামিন

দুটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের জামিন

ফন্ট সাইজ:

রাজধানীর মিরপুর ও রমনা থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এদিন আদালতে নূরের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও ব্যারিস্টার রেহান। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন, সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ই সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলি রোড থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করে পুলিশ।

BAD MOUTH

২ মাস আগে

Protesting against granting bail. Entire nation have seen the murder. Bangladesh Zindabad.

মন্তব্য করুন