কসবা সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

কসবা সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল শনিবার সন্ধ্যা ৬ টার দিকে
বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এর প্রায় ১৮ ঘণ্টা পর আজ রোববার গোপীনাথপুর ইউনিয়নের ২০৩৬ পিলার সংলগ্ন এলাকায় নিহতদের লাশ হস্তান্তর করা হয়।

লাশ হস্তান্তনের সময় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শরীফুল ইসলাম এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ ৪৯ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল অজিত কুমার সিংহ।

উপজেলার ধজনগর গ্রামের হেবজু মিয়ার ছেলে মো. মুরসালিন এবং মধুপুর গ্রামের মকরম আলীর ছেলে নবীর হোসেনের লাশ হস্তান্তর করে বিএসএফ।

এর আগে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ধজনগর-পাথারিয়াদ্বার সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে তারা নিহত হন। এ ঘটনায় আরও ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে সীমান্ত এলাকার শূন্য রেখায় প্রায় ১৫ জন লোক অবস্থান করছিলেন। এসময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মুরসালিন ও নবীর হোসেনসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে ভারতের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুইজনের মৃত্যু হয় বলে বিএসএফ কর্তৃপক্ষ বিজিবিকে জানায়।

এদিকে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, প্রায় ১৫ জন বাংলাদেশি চোরাকারবারি ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় চোরাচালানের উদ্দেশে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। পরে টহলরত বিএসএফের বাধার মুখে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে বিএসএফ সদস্যরা দুই রাউন্ড গুলি ছোড়ে।

no need, i am man.

২ মাস আগে

Hindu ra ki Raat-e ''Boader '' e jaitea Vooy paay naki ?

no need, i am man.

২ মাস আগে

15 jon Bangladeshi "Vharaat" dokhool kartea jay nay . Pakistani Army thikea Indian BSF besi ''Ottachari".

হাবিব আবুধাবী, আমিরাত।

২ মাস আগে

বাহ্ ! বাংলাদেশের নতুন বন্দুবস্তের নতুন উপহার। দারুণ সমযোতার ভিত্তিতে চলছে বাংলাদেশ। এগিয়ে যাও.......

Ratan

২ মাস আগে

যাবে চুরি করতে তোমাদের মারবেনা তো আদর করবে

মন্তব্য করুন