আমরা গুলি ছোড়ার নির্দেশের অপেক্ষায়

যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

আমরা গুলি ছোড়ার নির্দেশের অপেক্ষায়

ফন্ট সাইজ:

ইরানের সামরিক বাহিনী আবারও হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে, ইরানি জাহাজের বিরুদ্ধে কোনো ‘আগ্রাসন’ চালানো হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোর ওপর ‘ভারি আঘাত’ হানা হবে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। তেহরান হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করার পর থেকে যুক্তরাষ্ট্র সেখানে ইরানি জাহাজ অবরোধ করে রেখেছে। এই উত্তেজনার মধ্যেই শুক্রবার একটি মার্কিন যুদ্ধবিমান ইরানের পতাকাবাহী দুটি তেলবাহী ট্যাংকার অচল করে দেয়।

অভিযোগ ছিল, জাহাজ দুটি অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপস (আইআরজিসি)-এর নৌ কমান্ড বলেছে, ইরানের তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে যেকোনো আগ্রাসনের জবাবে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি কেন্দ্রের বিরুদ্ধে ভারি আঘাত হানা হবে। আইআরজিসির মহাকাশ বাহিনীর কমান্ড আরও সতর্ক করে বলেছে, শত্রুকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন তাক করা রয়েছে। বাহিনীটি আরও বলেছে, আমরা গুলি ছোড়ার নির্দেশের অপেক্ষায় আছি।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন