২০২৬ ফিফা বিশ্বকাপ, উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন নোরা ফাতেহি

২০২৬ ফিফা বিশ্বকাপ, উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন নোরা ফাতেহি

ফন্ট সাইজ:

২০২৬ সালের ফিফা বিশ্বকাপের মঞ্চে আবারও ফিরছেন অভিনেত্রী ও পারফরমার নোরা ফাতেহি। কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন তিনি। আগামী ১২ জুন টরন্টোর বিএমও ফিল্ডে ‘বডি রোল’ খ্যাত এই তারকা ঝলমলে পরিবেশনা উপহার দেবেন। এ খবর দিয়েছে অনলাইন ডেকান হেরাল্ড। এতে আরও বলা হয়, একে নোরার ক্যারিয়ারের একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এই অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে তার প্রভাব আরও শক্তিশালী হচ্ছে।

নোরা যোগ দেবেন এক জমকালো বৈশ্বিক শিল্পী তালিকায়। এ তালিকায় থাকছেন অ্যালানিস মোরিসেতে, অ্যালেসিয়া কারা, ইলিয়ানা, জেসি রিয়িজ, মাইকেল বাবাল, সঞ্জয়, ভেজিড্রিম ও উইলিয়াম প্রিন্স। এছাড়াও ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে থাকবেন কেটি পেরি, লিসা, রেমা ও তাইলা’র মতো আন্তর্জাতিক তারকারা।

বিশ্বখ্যাত শিল্পীদের সঙ্গে একই মঞ্চ ভাগ করে নিয়ে নোরা ফাতেহি আন্তর্জাতিক তারকা হিসেবে নিজের আলাদা অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। ২০২২ সালে ফিফার অনুষ্ঠানে স্মরণীয় উপস্থিতির পর থেকেই তার বৈশ্বিক জনপ্রিয়তা আরও বেড়েছে। খবরে বলা হয়েছে, ভক্তদের বিপুল আগ্রহ দেখেই ফিফা উদ্যাপনে নোরাকে আবারও উচ্চপ্রোফাইল পারফরম্যান্সের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন