গ্লোবাল ট্রেন্ডিংয়ে ‘রকস্টার’

গ্লোবাল ট্রেন্ডিংয়ে ‘রকস্টার’

ফন্ট সাইজ:

সম্প্রতি ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘রকস্টার’র টিজার মুক্তি পেয়েছে। এরপর থেকেই টিজারটি ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। শুধু বাংলা নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দারুণ সাড়া ফেলেছে এটি। শাকিবের নয়া লুকেরও প্রশংসা করছেন দর্শক। টিজার দেখে কেউ কেউ বলিউডের শতকোটি বাজেটে নির্মিত সিনেমার ফিল পাচ্ছেন। এসব আলোচনায় সরগরম নেট দুনিয়া। বাংলাদেশের পাশাপাশি ইতালি, সিঙ্গাপুর, মধ্যপ্রাচ্যের দর্শকদের কাছে আগ্রহ তৈরি করেছে ‘রকস্টার’ টিজার। গ্লোবালি মুভি ট্রেন্ডিং চার্টে প্রথম দিনেই বাংলাদেশে ট্রেন্ডিং ১-এ উঠে আসে। বাংলাদেশ ছাড়াও বিশ্বের বহু দেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে জায়গা করে নিয়েছে এই টিজার। সৌদি আরবে ১ নম্বরে ট্রেন্ড করছে ‘রকস্টার’ টিজার।

এ ছাড়া, ওমানে ৫, কাতারে ৭, কুয়েতে ৯ এবং মালয়েশিয়াতে ১০-এ অবস্থান করছে ‘রকস্টার’র ৮০ সেকেন্ডের এই টিজার। অন্যদিকে, ভারতে ১৬, দুবাইতে ১৩, সিঙ্গাপুরে ১৪ এবং ইতালিতে ২০ নম্বরে ট্রেন্ড করছে টিজারটি। শাকিব খানের নতুন লুক এবং নতুন গল্পের আভাস দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে। এ কারণে বাংলা ভাষাভাষী প্রবাসী দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। আজমান রুশো পরিচালিত সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করছেনÑ সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা, তারিক আনাম খানসহ অনেকে। এখন দেখার পালা, ‘রকস্টার’ সিনেমাটি মুক্তির পর এই হাইপ কতোটা ধরে রাখতে পারে।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন