বলিউড অভিনেত্রী বিদ্যা বালান সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের সাফল্যের মন্ত্র তুলে ধরেছেন। অভিনেত্রীর মতে, সবাইকে খুশি করা কখনোই সম্ভব নয়। তাই অন্যের মতামত নিয়ে না ভেবে নিজের ওপর বিশ্বাস রাখাই সবচেয়ে জরুরি। বিদ্যা বলেন, কেউ আপনাকে সঠিক ভাবতে পারেন, আবার কেউ ভুলও মনে করতে পারেন। তবে নিজের কাছে নিজেকে প্রমাণ করতে পারাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাসই মানুষকে এগিয়ে যেতে সহায়তা করে বলেও জানান তিনি।
সাফল্যের মন্ত্র জানালেন বিদ্যা
বিনোদন ডেস্ক
১০ মে (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
