ফিল্ম আর্কাইভে চলচ্চিত্র সম্মেলন

ফিল্ম আর্কাইভে চলচ্চিত্র সম্মেলন

ফন্ট সাইজ:

দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনকে গতিশীল করতে আগামী ১৬ই মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন-২০২৬’। বিএফএফএস’র উদ্যোগে আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভে এদিন সকাল ১০টা থেকে এই সম্মেলন শুরু হবে। এই আয়োজনে সারা দেশের শতাধিক চলচ্চিত্র সংসদের প্রতিনিধি, সংগঠক ও স্বাধীন চলচ্চিত্রকর্মীরা অংশ নেবেন। সম্মেলনে চলচ্চিত্র সংসদ আন্দোলনের বর্তমান প্রেক্ষাপট, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। থাকছে চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন