হাম ও এর উপসর্গ নিয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশু মারা গেছে। এর মধ্যে তিন শিশুর হাম শনাক্ত হয়েছিল। আর হামের উপসর্গ ছিল ৬ শিশুর। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৩৫২টি শিশুর প্রাণ গেল।
একই সময়ে সারা দেশে আরও ৯৪৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় ৪৮৯ শিশুর হাম শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৫ শিশু।
আরও পড়ুন:
বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার মাধ্যমে সমস্ত দ্বিপাক্ষিক বিষয় সমাধানে ভারত প্রস্তুত : রনধীর জয়সোয়াল
হাম শনাক্ত হয়ে বরিশালে তিন শিশু মারা গেছে। আর উপসর্গে ঢাকায় ৩, খুলনায় ২ ও সিলেটে এক শিশু মারা গেছে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
