রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় এক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটের দিকে শুকনাছড়া জোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই ইউপিডিএফ সদস্যের নাম হেগেরা চাকমা ওরফে লেত্তবাপ (৫০)।
আরও পড়ুন:
বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার মাধ্যমে সমস্ত দ্বিপাক্ষিক বিষয় সমাধানে ভারত প্রস্তুত : রনধীর জয়সোয়াল
স্থানীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক কাজে জোড়া ব্রিজ এলাকায় অবস্থানকালে হেগেরা চাকমার ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সকালে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, ‘ঘটনাস্থল অত্যন্ত দূর্গম হওয়াতে পুলিশের টিম এখনো সেখানে পৌঁছাতে পারেনি। তারা ঘটনাস্থলে গিয়ে ফিরে আসলে বিস্তারিত জানানো যাবে।’
